শনিবার, ১ অক্টোবর, ২০১৬

মাছের ডিম দিয়ে পুঁইশাক ভাজি

পুঁইশাকের ভাজি থেকে শুরু করে নিরামিষ ও মাছ রানা সব কিছুই খেতে অনেক মজা লাগে। পুঁইশাক দিয়ে ডিম ভাজি অনেক টেস্টি একটি খাবার। প্রতিদিন নরমাল ডিম ভাজি না করে মাঝে মাঝে আপনার রেসিপি যদি একটু ভিন্ন ভাবে পরিবারে পরিবেশন করেন তাহলে আপনার আইটেম টি খেতেও ভাল লাগবে আবার রুচিরও পরিবর্তন আসবে। উপকরনঃ পুঁই শাক, মুরগীর ডিম ১/২ টি, লবন, কাঁচা মরিচ কুচি, পেয়াজ কুচি, হলুদের গুড়া, ধনিয়া পাতা ও সয়াবিনের তেল। প্রনালীঃ পুঁইশাকে পাতা গুলো ভাল করে ধুয়ে কুচি কুচি করে কাটুন। তারপর কড়াইতে পরিমান মত তেল দিয়ে পেয়াজ কুচি ছেড়ে দিয়ে বাদামী রঙ এ ভেজে সামান্যে হলুদের গুড়া দিন। এবার কুচি করা পুই শাক ও লবন দিয়ে নাড়তে থাকুন। পুঁইশাক নরম নরম হয়ে গেলে তার মধ্যে ডিম গুলো ভেঙ্গে দিয়ে নাড়তে থাকুন। এবার ৩-৪ টা কাচা মরিচ দিয়ে নাড়তে নাড়তে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন চুলার আচ কমিয়ে কড়াইটি নামিয়ে ফেলুন। খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল ভিন্ন আইটেমের মজাদার পুই শাকেডিম ভাজি। এবার ধনিয়া পাতা , কাঁচা মরিচ ও কাচা পেয়াজ দিয়ে আপনার পছন্দ অনুযায়ী পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন