সোমবার, ৭ নভেম্বর, ২০১৬


কফি যখন রূপ ফেরায়

aajkaal
বেশি কফি খেলে ঘুম উবে যায়। ছাপ পড়ে চেহারায়। এসব তো পুরনো গল্প। কিন্তু জানেন কি, কফি রূপচর্চার কাজেও লাগে। কীভাবে?‌
❏‌ কফি কিন্তু দারুণ স্ক্রাবার। দুধের সরের সঙ্গে কফি দানা মিশিয়ে মুখে ঘষুন। ত্বকের মরা কোষ ঝরে যাবে।
❏‌ রাতে ঘুম কম হলে ছাপ পড়ে চোখে। চোখের কোণে কালি, কোটরে ঢুকে যাওয়া চোখ তার লক্ষ্মণ। কাপে কফি ছাকার পর পড়ে থাকা কফি ছোট রুমালে ভরে ফেলুন। ফ্রিজে ঠান্ডা করে চোখের ওপর রাখুন। ক্লান্তি দূর করবে।
❏‌ চুলে হাইলাইট করতে চান?‌ কফি প্রাকৃতিকভাবে সেই কাজটা করবে। কন্ডিশনারে ২ চামচ কফি গুঁড়ো মেশাল। শ্যাম্পু ধুয়ে চুলে লাগিয়ে নিন। ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ভাল রং ধরবে।
❏‌ খুব মোটা ছিলেন। তা থেকে হঠাৎ রোগা হলে ত্বকে তার দাগ থেকে যায়। ওই দাগের ওপর বডি অয়েল আর কফি গুঁড়ো ম্যাসাজ করুন। কিছুটা হলেও দাগ দূর হবে।
❏‌ অলিভ তেলের সঙ্গে কফি গুঁড়ো মিশিয়ে সারা শরীরে ম্যাসাজ করুন। ত্বক নরম হবে। দাগছোপও দূর হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন