শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬

দাঁতের শত্রু ৬ খাবার

এমন দাঁত কে চান না যা দিয়ে একটি সুন্দর হাসি উপহার দেয়া যাবে। আপনার দাঁতের সৌন্দর্য বৃদ্ধির জন্য রয়েছে হরেক রকম উপায় কিন্তু সেইসাথে আপনার সুন্দর দাঁতের বারোটা বাজিয়ে দিতে পারে কিছু খাবার।
আসুন আমরা পরিচিত হয়, সেইসব খাবারের সাথে যা আমাদেরকে দাঁতের সুরক্ষায় এড়িয়ে চলা উচিত—
১. চা এবং কফিতে থাকা ট্যানিক এসিড আমাদের দাঁতের এনামেল নষ্ট করে ফেলতে পারে এবং দাঁতকে করে ফেলতে পারে হলুদ বর্ণের। যখন দেখবেন আপনি কোনভাবেই চা অথবা কফির কোনটাই ছাড়তে পারছেন না, তখন অন্তত এগুলো খাওয়ার পরিমাণ কমিয়ে ফেলুন এবং ‘গ্রীন টি’ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
২. সাইট্রিক এসিডে পরিপূর্ণ লেবু, বাতাপিলেবু, কমলালেবু বা জাম্বুরা দাঁতের এনামেলেরই শুধু না এটি সরাসরি দাঁতের ক্ষয়সাধন করে। আপনি যদি এই ফলগুলি একেবারেই পরিহার করতে নাই পারেন অন্তত এই ধরণের এসিডিটি তৈরি করা ফল গুলি গ্রহনের পরিমাণ কমিয়ে ফেলুন। 
৩. সোডাতে থাকে মিষ্টি এবং এসিড দুইটাই যা আমাদের দাঁতকে করে ফেলে দুর্বল। 
৪. আমরা কমবেশি সবাই আচার খেতে পছন্দ করি এবং আমাদের দুপুর বা রাতের খাবারের পাশে আচার নিয়ে বসি। কিন্তু এতে থাকা সুপারএসিড ভিনেগার এবং চিনি দাঁতের জন্য অসম্ভব ক্ষতিকর।
৫. যখন বিভিন্ন গবেষণা বলছে, দিনে একবার এক মগ ‘রেড ওয়াইন’ গ্রহণ আমাদের হার্টের জন্য ভাল এবং একইসাথে রক্তের কোলেস্টেরল কমাতে সহায়তা করে তখন এটাও মাথায় রাখতে হবে যে এই পানীয় গ্রহণের ফলে দাঁতে সহজেই দাগ পড়ে। এর এসিড হোক সেটা লাল বা সাদা তা আমাদের দাঁতের উপরিভাগে ছোপ ছোপ দাগ রেখে দেয়। 
৬. ক্যান্ডি সুইটস বিশেষত হার্ড ক্যান্ডিগুলো যাতে প্রচুর পরিমাণে চিনি থাকে তা আমাদের দাঁতের জন্য খুবই হানিকর কেননা এইগুলা আমাদের দাঁতে গর্ত তৈরি করতে পারে এবং দাঁতের ফাকে ফাকে আটকে যেয়ে ব্যাকটেরিয়া ডেকে আনে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন