সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

সবজির পাকোড়া

শীতের এই সময়টায় প্রচুর সবজি পাওয়া যায়। সবজি এমনি একটা খাবার যা আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকেই। তবে সবজি রান্না না করে মাঝে মাঝে কিছুটা বৈচিত্র্য আনতে পারলে, স্বাদের একঘেয়েমি কেটে যাবে। তখন স্বাদও ভিন্ন হবে, খেতেও কেউ আপত্তি করবে না। বিকেলে নাস্তার জন্যও বেছে নিতে পারেন স্বাস্থ্যকর এই খাবারটি।
উপকরণ :
গাজর কুচি-আধা কাপ,
বাঁধাকপি কুচি-আধা কাপ
আলুকুচি-আধা কাপ
মটরশুঁটি-১ কাপ
পেঁয়াজ কুচি-আধা কাপ
কাঁচামরিচ কুচি-১ টেবিল চামচ,
ধনেপাতা কুচি-২ টেবিল চামচ,
আধা সিদ্ধ নুডলস-১ কাপ,
কর্নফ্লাওয়ার-৪ টেবিল চামচ,
ডিম-১টি,
সাদা গোলমরিচের গুঁড়া-১ চা চামচ,
ময়দা-৩ টেবিল চামচ,
লবণ-স্বাদমতো,
ভাজার জন্য তেল-পরিমাণ মতো।
তৈরির প্রণালি :
প্রথমে গাজর ও আলু কুচি আধা সিদ্ধ করে নিন। এরপর ডিম ফেটে নিতে হবে। এবার সব উপকরণ ফেটানো ডিমের সঙ্গে ভালোভাবে মেখে গরম ডুবোতেলে পাকোড়া ভেজে তুলুন। এরপর পছন্দের সস এবং সালাদের সঙ্গে গরম গরম মচমচে সবজি পাকোড়া পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন