এই পানীয় লিভার ভালো রাখে
দূষিত পদার্থ বের করতে শরীরে পর্যাপ্ত পানি মজুত থাকা দরকার। সে জন্য প্রয়োজন মতো পানীয় গ্রহণের মাধ্যমে লিভার সুস্থ রাখতেও সচেষ্ট থাকা চাই।লিভারের প্রয়োজনেই বিশেষ কতগুলি পানীয় খাওয়ারও প্রয়োজন রয়েছে। কারণ এই বিশেষ পানীয় লিভারকে দূষণমুক্ত করে, সার্বিকভাবে শরীর ভালোও রাখে।
লিভার সুস্থ রাখতে ক্যামোমিল চা পান করতে পারেন। এ চায়ে প্রচুর পরিমাণে সেসকুইটারপেন ল্যাকটোন আছে যা লিভার পরিষ্কার রাখে। লেবু পানি প্রতিদিনই পান করা উচিত। এছাড়া লোটাস-চা চাপ ও উদ্বিগ্নতা কমায় এবং লিভারকে ভালো রাখে।
গোলাপ-চা রোজ খেলে লিভার ভালো থাকে। চাপ এবং হতাশা কমিয়ে এ চা রাতে চোখে ঘুম এনে দেয়। পিপারমিন্ট-চা পানেও হজম শক্তি বাড়ে, লিভারও চাঙ্গা হয়ে ওঠে। যবের-চাতে প্রচুর ভিটামিন, মিনারেল এবং প্রোটিন থাকে। এ চা নিয়মিত পান করলে লিভার ভালো থাকে। সেকিসেন্ড্রা বেরি-চা শরীরে ক্ষতিকর বিষাক্ত রক্ত বা টক্সিন বের করে দেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন