পাউরুটি-চকলেটের টাইটেনিয়াম অক্সাইড
অত্যন্ত ক্ষতিকর
আপনার কি নিয়মিত চকলেট খাওয়ার অভ্যাস আছে? অথবা কাজের মাঝে চকলেট কিংবা পাউরুটি? পাউরুটি ছাড়া নিশ্চই আপানর সকালের খাবার মুখে ওঠে না৷ আপনার না থাকলেও ছেলে-মেয়ের এ অভ্যাস অবশ্যই আছে। যদি আপনার বা ছেলে-মেয়ের এই অভ্যাস থাকে বা প্রতিদিনের হয়, তবে তা ছাড়তে হবে এখনই৷
কারণ এই ধরনের খাবারেই লুকিয়ে আছে মারাত্মক বিষ। যার ফলে ক্যান্সারের মতো মারণ রোগের শিকারে পরিণত হতে পারেন আপনি৷
মার্কিন অধ্যাপক গ্রেচেন মেহেলের মতে, সাধারণত দৈনন্দিন জীবনে খাদ্যাভাসে যে ধরনের খাবারগুলি রয়েছে তাতে টাইটেনিয়াম অক্সাইডের পরিমাণ অনেক বেশি ৷ যার প্রভাব মানুষের একাগ্রতায় মারাত্মকভাবে পড়ে।
তিনি আরও জানিয়েছেন, এর আগে বিভিন্ন পরীক্ষায় ধরা পড়েছে টাইটেনিয়াম অক্সাইড কি ভাবে মানুষের শরীরে বিষক্রিয়ার কাজ করে৷
আর পাউরুটি, চকলেট বা চকলেটের মতো খাবারে বেশি মাত্রায় থাকে এই টাইটেনিয়াম অক্সাইড৷ যা অত্যন্ত ক্ষতিকারক৷ এমন কি এই ধরনের খাওয়ার বেশি মাত্রায় খাওয়ার ফলে ক্যানসারের মতো রোগও মানুষের শরীরে বাসা বাধতে পারে বলে মত ওই অধ্যাপকের৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন