শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭

চকলেট ও চুইংগাম হজমশক্তি কমায়

চকলেট পছন্দ করেন না এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া যাবে না। কম-বেশি, ছোট-বড় প্রায় সবাই চকলেট পছন্দ করেন।কিন্তু চুইংগামের মধ্যে যে টাইটেনিয়াম অক্সাইড থাকে তা খাবার হজমে বাধা তৈরি করে।
---
এদিকে যারা চকলেট খোর তাদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো আমেরিকার বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
তাদের দাবি চকলেট ও চুইংগাম মানুষের হজমশক্তি কমায়। এর ফলে অ্যাসিডিটি, বদহজমের মতো সমস্যা দেখা দেয়। গবেষণায় তারা দেখেছেন, চকোলেট ও চুইংগামের মধ্যে যে টাইটেনিয়াম অক্সাইড থাকে তা খাবার হজমে বাধা তৈরি করে।
বেশি মাত্রায় চকলেট ও চুইংগাম সাময়িক তৃপ্তি দিলেও ভবিষ্যতের পক্ষে ক্ষতিকর। ফলে যারা একটু বেশি মাত্রায় চকলেট ভালোবাসেন তারা এবার থেকে সাবধান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন