আজ ভ্যালেন্টাইন’স ডে।ভালবাসার সঙ্গীকে উপহার দেওয়ার জন্য সবচেয়ে রোম্যান্টিক হয় নিজের হাতে তৈরি খাবার একসঙ্গে খাওয়ার আয়োজন করা। ভালবাসার সঙ্গে চকোলেটকে তো আলাদা করা যায় না। তাই সঙ্গীকে খাবার উপহার দিন নিজে হাতে বানানো লভ চকোলেট।
কী কী লাগবে
নারকেল তেল: ১/২ কাপ
কোকো পাউডার: ১/২ কাপ  ও ১ টেবল চামচ
মেপল সিরাপ বা মধু: ২ টেবল চামচ
নুন: ১ চিমটি
আমন্ড বাটার: ২ টেবল চামচ
কী ভাবে বানাবেন
নারকেল তেল কোকো পাউডার, মধু বা মেপল সিরাপ ও নুন এক সঙ্গে বাটিতে মিশিয়ে নিন। আমন্ড ফ্লেভার চকোলেট তৈরি করতে হলে এর সঙ্গেই আমন্ড বাটার মিশিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে দিন যাতে মিশ্রণ ঘন হয়ে যায়।
হার্ট শেপের চকোলেট তৈরি ছাঁচে ঢেলে নিন। উপরে যেমন খুশি সাজিয়ে নিয়ে ফ্রিজ করে নিলেই তৈরি হয়ে যাবে লভ চকোলেট।