মুরগী পোস্ত

উপকরণ:
একটি মুরগী - ১৬ টুকরো করে
পেঁয়াজ - ৪ টে (কুচনো)
আদাবাটা - ২ চামচ
রসুন বাটা - ১ চামচ
কাঁচা লঙ্কা বাটা - ২ চামচ
লেবুর রস - ২ চামচ
ধনেপাতা কুচি - ২ টা বড় চামচ
নুন - পরিমান মত
চিনি - স্বাদ অনুযায়ী
নিচের মশলাগুলো শুকনো খোলায় ঢেলে গুঁড়ো করুন: জিরে (১ চামচ), ধনে (২ চামচ), গরম মশলা (২ চামচ) পোস্ত (২ চামচ), হলুদ ( ২ চামচ)
কি করে রান্না করবেন:
কড়ায় তেল দিয়ে পেঁয়াজ ভাজুন। বাদামী হলে আদা রসুন দিয়ে নাড়াচাড়া করুন। কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু সাঁতলান। মুরগীর টুকরোগুলো দিন। তেল আলাদা হওয়া অবধি ভাল করে কষুন। নুন চিনি দিন। গুড়ো মশলা দিন। ৫ মিনিট নাড়াচাড়া করুন। শুকিয়ে এলে লেবুর রস আর ধনেপাতা দিয়ে নামান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন