শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

 পুডিং কেক

#রেসিপি

কেকের উপকরণঃ

•ডিম -৩টা (রুম টেম্পারেচারে রাখা)
•চিনি - ১ কাপ
•ভ্যানিলা এসেন্স - ১/২ চা চামচ
•তেল /বাটার - ১/২ কাপ
•পাউডার দুধ - ১/২ কাপ
•ময়দা - ১ কাপ
•কোকো পাউডার - ২ টে. চামচ
•বেকিং পাউডার। - ১ চা চামচ
•লবণ। - ১ চিমটি
পুডিংয়ের উপকরণঃ
•ক্যারামেলের জন্য চিনি - ৪ টে. চামচ
•ক্যারামেলের জন্য পানি - ৪ টে. চামচ
•ডিম - ৩ টা (রুম টেম্পারেচারে রাখা)
•লিকুইড দুধ - ১ কাপ
•চিনি - ১/২ কাপ
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে একটি বোলে ডিম ভেঙ্গে ডিমের সাদা অংশ আলাদা করে নিতে হবে। তারপর বিটার দিয়ে ১ মিনিট সাদা অংশটুকু বিট করে নিতে হবে এরপর এতে দিতে হবে চিনি। চিনিটা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে বিট করতে হবে কারণ একবারে চিনিটা দিয়ে দিলে ডিমের সাথে চিনিটা মিশে না। এরপর দিতে হবে ভ্যানিলা এসেন্স। তারপর ভালোভাবে বিট করতে হবে যতক্ষণ না ফোমের মত হয়ে যায়। এরপর দিতে হবে তেল তারপর সামান্য বিট করে নিতে হবে এরপর দিতে হবে ডিমের কুসুম গুলো এখন আর বিট করতে হবে না। একটা স্পেচুলা দিয়ে হালকা ভাবে মিশিয়ে নিতে হবে কারণ বেশী জোরে জোরে মেশাতে গেলে ফোম ভাবটা নষ্ট হয়ে যায়।
এখন আরেকটা বাটিতে ময়দা, কোকো পাউডার, পাউডার দুধ, বেকিং পাউডার, লবণ চেলে নিব।
এরপর চেলে রাখা উপকরণগুলো অল্প অল্প করে নিয়ে ফোমের সাথে হালকা ভাবে মেশাতে হবে। হালকা ভাবে না করলে কেকটা পরে শক্ত হয়ে যায়।
এরপর চুলায় একটি প্যানে চিনি এবং পানি দিয়ে লো আঁচে ক্যারামেল তৈরী করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত লাল ব্রাউন রং না হয় জ্বাল দিতে হবে। এরপর এটি যে পাত্রে কেক পুডিং বানানো হবে সে পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে।
এরপর আরেকটা বাটিতে ডিম নিয়ে তাতে মিশাতে হবে চিনি এরপর মিশাতে হবে দুধ (দুধটি আগে থেকে জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে)। এরপর এই লিকুইড মিশ্রণটি সেট হয়ে যাওয়া ক্যারামেল পাত্রে ছেঁকে ঢেলে দিতে হবে। এর উপর ধীরে ধীরে কেকের বেটারটিও ঢেলে দিতে হবে। এরপর পাত্রটি হালকাভাবে একটু ট্যাব করে নিবেন যেন ভিতরে কোন বাবলস থাকলে চলে যায়।
এরপর চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তাতে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর বেটারের পাত্রটি বসিয়ে দিতে হবে। এরপর ফ্রাইপ্যানে প্যানের হাফ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। আর কেকের পাত্রটি যদি ঢাকনাযুক্ত না হয়ে থাকে তাহলে ফ্রাইপ্যানের ঢাকনায় সুতির একটি কাপড় মুড়িয়ে নিতে হবে যাতে করে ফ্রাইপ্যানের ঢাকনায় বাস্প হয়ে কেকের মধ্যে না পড়ে। এরপর লো আঁচে ৪০-৪৫ মিনিট বেক করতে হবে।
ব্যস হয়ে গেল। 💁
উফফফফ লিখা শেষ হইলো তাহলে 😬🥴 টাইপ করার কাজটা আমার কেক বানানো থেকে বেশী কষ্ট আর টাইমের ছিল 🥴🥴

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন