পেটপুজো
চাইনিজ, ইন্ডিয়ান, কন্টিনেন্টালে পাশাপাশি এবার দেশীয় খাবারের রেসিপি।একটু অন্য স্বাদের খাবারও চেখে দেখতে পারেন। রইল টিপ্স—
❏ মানকচুর মালাইকারি: মানকচুর খোসা ছাড়িয়ে টুকরো করে নিন। গরম জলে নুন, আমলকি ও তেঁতুল দিয়ে সেদ্ধ করুন। নরম হয়ে এলে কড়াইতে ঘি গরম করে একটু নেড়ে নিন। অন্য একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজবাটা, আদাবাটা, জিরেগুঁড়ো কষে নিন। এক চিমটে হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো ও গরমমশলা দিন। এরপর সেদ্ধ মানকচু ঢেলে দিন। কিছুক্ষণ ফোটার পর নারকেলের দুধ মেশান। ১০ মিনিট পর নামিয়ে নিন।

❏ মাছের কচুরি: নুন, হলুদ মাখিয়ে কাতলা মাছ সেদ্ধ করে নিন। কাঁটা ছাড়িয়ে নিন। একটি পাত্রে তেল, নুন, হলুদ, পেঁয়াজবাটা, আদাবাটা, রসুনবাটা কষে নিন। কাঁচালঙ্কাবাটা ও সেদ্ধ মাছগুলোও তাতে ঢালুন। কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিন। একটি থালায় ময়দা মাখুন। গোল গোল করে লেচি কেটে তারমধ্যে মাছের পুর ভরে দিন। ভাল করে মুখ বন্ধ করে তেলে ছাড়ুন। কড়া করে ভাজুন।
❏ চিকেন সসেজ পোলাও: পাতলা পাতলা করে সসেজ টুকরোগুলো কেটে নিন। বাসমতী চালের ভাত করে রাখুন। কড়াইতে মাখন গরম করে সসেজের টুকরোগুলো ভেজে নিন। এবার ভাত, ঘি, নুন, আমন্ডের টুকরো ও কাজু কুচিকুচি করে কেটে মেশান। গোলমরিচ ছড়িয়ে দিতে পারেন। মাংস বা সামুদ্রিক মাছের সঙ্গে খেতে ভাল লাগবে।
❏ খেজুরের পায়েসঃ বাজার থেকে কিনবেন কেন? বাড়িতে খেজুরের পায়েস রান্না করে নিন। খেজুরের বীজগুলি ফেলে দিন। একটি পাত্রে সেদ্ধ করতে বসান। নরম হয়ে এলে কিসমিস ও চিনি ফেলে দিন। একটু দুধ মেশান। ঘন হয়ে এলে নামিয়ে নিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন