রান্না করুন মজাদার কষানো শোল মাছ
উপকরণ: শোল মাছ ৬ টুকরা। পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ। পেঁয়াজ কিউব আধা কাপ। আদাবাটা ১ চা-চামচ। রসুনবাটা দেড় চা-চামচ। হলুদগুঁড়া ১ চা-চামচ। মরিচগুঁড়া ১ চা-চামচ। ধনেগুঁড়া আধা চা-চামচ। জিরাগুঁড়া আধা চা-চামচ। কাঁচামরিচ ফালি ৭,৮টি। ধনেপাতা-কুচি আধা কাপ। পেঁয়াজকলি ১ টেবিল-চামচ। লবণ স্বাদ মতো। তেল ৩ টেবিল-চামচ।
পদ্ধতি: শোল মাছ ছিলে চামড়া ছাড়িয়ে, ইচ্ছা মতো আকারে টুকরা করে নিন। লবণ দিয়ে ধুয়ে তুলে রাখুন।
তেলে পেঁয়াজবাটা দিন। একটু নেড়ে আদাবাটা ও রসুনবাটা দিয়ে বাদামি করে নিন। হলুদ দিয়ে অল্প গরম পানি দিন।
ধনে, মরিচ, জিরাগুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মসলা কষিয়ে নিন। মাছগুলো দিয়ে নাড়তে থাকুন। তেল উপরে উঠে আসলে অল্প পানি দিয়ে ঢেকে দিন।
ঝোল কমে আসলে আবার একটু পানি দিয়ে ঢেকে দিন।
এবার ঝোল কমে আসলে কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজকলি দিয়ে নেড়ে, দুতিন মিনিট পর নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন