ডিটক্স
ডায়েট!
যদি নিজেদেরকে ৭ থেকে ১০ দিন একটু ডিটক্স ডায়েট নিয়মের মধ্যে আনা যায় তা হলে অনেকটা ভাল হয়। ভাবছেন ডিটক্স ডায়েটটা আবার কী? খুব সহজ।
ডিটক্সিফিকেশন এই কথাটার অর্থ হল শরীর থেকে ক্ষতিকর টক্সিন বাইরে বের করে দিয়ে শরীরের প্রয়োজনীয় অঙ্গগুলিকে সুস্থ রাখা। যেমন লিভার, কিডনি, ফুসফুস, রক্ত, অগ্ন্যাশয়কে টক্সিনমুক্ত করে স্বাভাবিক করে তোলা।
এ বার মোদ্দা কথায় আসা যাক। পুজোয় আমাদের ক্যালোরির অনেক এ দিক ও দিক হয়েছে। হয়তো বডি মাস ইন্ডেক্স বেড়ে গেছে, কোমরের ইঞ্চি বেড়ে গেছে, টিশার্ট পরতে গিয়ে দেখলেন ভুড়িটা আটকাচ্ছে, চিন্তা নেই।
ব্রেকফাস্ট
প্রথম দিন- বেরিস এবং স্পিনাচ স্মুদি।
দ্বিতীয় দিন- অ্যাভোকাডো, পিচ এবং অ্যালমন্ড মিল্ক স্মুদি।
তৃতীয় দিন- স্পিনাচ, ব্লুবেরিস এবং ফ্ল্যাক্সিড স্মুদি।
চতুর্থ দিন- মেলন, কলা এবং কোকোনাট মিল্ক স্মুদি।
পঞ্চম দিন- তরমুজ, মিন্ট এবং আপেল স্মুদি।
ষষ্ঠ দিন- আপেল, পিয়ার এবং চেরিস স্মুদি।
সপ্তম দিন- নারকেলের জল, নারকেলের শাঁস, ফ্ল্যাক্স সি়ড স্মুদি।
লাঞ্চ
প্রথম দিন- বেকড ফিস ফিলেটস এবং বাঁধাকপি স্যালাড।
দ্বিতীয় দিন- চিকেন স্ট্রু এবং হোল হুইট ব্রেড স্লাইস।
তৃতীয় দিন- মিন্সড চিকেন স্যুপ এবং মিক্সড স্যালাড।
চতুর্থ দিন- চিকেন এবং ভেজিটেবল স্যালাড।
পঞ্চম দিন- রোস্টেড চিকেন এবং গ্রিন স্যালাড।
ষষ্ঠ দিন- ব্রাউন রাইস এবং স্টির ফ্রায়েড ভেজিটেবলস।
সপ্তম দিন- মিক্সড ভেজিটেবল এবং ব্রাউন রাইস।
ডিনার
প্রথম দিন- মিক্সড লেন্টিল সুপ।
দ্বিতীয় দিন- বেকড বিনস এবং বেকড চিকেন।
তৃতীয় দিন- টুনা স্যালাড এবং স্টির ফ্রায়েড ভেজিটেবল।
চতুর্থ দিন- চিকেন এবং ভেজিটেবল স্যুপ।
পঞ্চম দিন- চিকেন স্টির ফ্রাই এবং গ্রিন স্যালাড।
ষষ্ঠ দিন- স্টির ফ্রায়েড ফিস এবং ব্রাউন রাইস।
সপ্তম দিন- হোল গ্রেন নুডলস।
এটা একটা সাধারণ ডায়েট প্ল্যান দেওয়া হল ডিটক্সের। বিভিন্ন ফুড গ্রুপ নিজেদের পছন্দ মতো করে চেঞ্জ করে খাওয়া যাবে। তবে অতিরিক্ত ফ্রায়েড ফুড, প্যাকেটবন্দি স্পাইসেস, কন্ডিমেন্টস
কখনই খাবেন না।
গর্ভবতী মহিলারা ভুলেও ডিটক্স ডায়েট করবেন না... আপনাদের জন্য এটা নয়।
তবে ডিটক্স ডায়েট করার আগে অবশ্যই এক জন বিশেষজ্ঞ নিউট্রিশনিস্ট (পুষ্টি বিশেষজ্ঞের) পরামর্শ নেবেন। যাদের ডায়াবেটিস, কিডনি, হার্ট, ক্যান্সার, লিভারের সমস্যা আছে তারা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন