ভোজনরসিক বাঙালিরা পাতে এক সঙ্গে চান ইলিশ আর চিংড়ি। তখন তর্ক বাধে কোনটা বেশি সুস্বাদু!ভাপা ইলিশ? না কি আমের কুচি দিয়ে ঝোল।বাঙালির এই খাদ্যরসিকতার কথা মাথায় রেখেই পাতের খাবার চেটেপুটে খাওয়ার এই তালিকায় বাঙালির সঙ্গে রয়েছেন ভিনদেশি পেটুকেরাও।
ধনেপাতা সহযোগে ছানার ডালনা, মেটে চচ্চরি, মাগুরের ঝাল, চিংড়ির মালাইকারি, পোলাও, রকমারি পিঠের মতো সাবেক রান্না।পাশাপাশি  ল্যাংচা, ছানাবড়া, মিহিদানা ও সীতাভোগ-সহ ভিন্নজাতের না না খাবার।রাশিয়ার কাবাব, চিনা লেবুর পাতাদিয়ে ভেটকি মাছ, সাদা-হলদে ভাতের মাঝে তুলতুলে মাংসের টুকরোয় বানানো কাচ্চিবিরিয়ানি-সহ জিভে জল আনা বিদেশি স্বাদও মিলছে অনায়াসে।সব মিলিয়ে তালিকায় রয়েছে সাড়ে পাঁচশো রকমের খাবার। যা চেখে দেখতে কেউ ধেয়ে যাচ্ছেন চিকেন র‌্যাপড প্রনের দিকে, কেউ চকোলেট-নারকেলে বানানো পরটার দিকে।
এধরনের‘থিম ফুড’উৎসবের দিনে জিভে জল আনবে ‘ডিম দুনিয়া’-র রসনা আবার কোনও দিন চলবে ‘মাছের মজলিস’।আমিষ, নিরামিষ সাবেক, আধুনিক ও ফিউশন রান্নায় জিভে জল আনবে ভোজনরসিকদের।কোথায় খাবেন?গুডফুড ভিজিট করুন নিয়মিত,সন্ধান পেয়ে যাবেন।