ইচ্ছেপূরণ
প্রেমিকার বাবা- "তুমি কি আমার মেয়ের সব ইচ্ছে পূরণ করতে পারবে?"
প্রেমিক- "হ্যাঁ স্যার, নিশ্চয়ই পারবো!"
প্রেমিকার বাবা- "এতো শিওর হচ্ছ কি করে?"
প্রেমিক- কারণ স্যার, "আপনার মেয়ে বলেছে, সে আমাকে ছাড়া কিছুই চায় না!"
তুমি কি আমায় ভালোবাসো
আমাদের পাশের ফ্ল্যাটের রণি বেশ কিছুদিন ধরে ওর কলেজের সহপাঠী রানির প্রেমে পড়েছে।
একদিন ফুচকা খেতে খেতে রণি খুব রোমান্টিকভাবে জিজ্ঞেস করলো, "ডার্লিং, একটা কথা বলবে? তুমি কি সত্যিই শুধু আমাকেই ভালোবাসো?"
রানি ফুচকার রসটা গিলে নিতে নিতে বললো, "হ্যাঁ গো, শুধুই তোমায়। আমি আমার লিস্ট পুরোটা চেক করেই বলছি।"
প্রেম করে এ্যারেঞ্জড ম্যারেজ
সেই রণি রানির সঙ্গে বছর পাঁচেক ধরে প্রেম করতে-করতে দুম করে পরিবারের পছন্দ করা মেয়েকে বিয়ে করে ফেললো।
বিয়ের ক'দিন বাদে বউকে নিয়ে রণি বাজার করতে বেরিয়েছে। হঠাৎ করে রাস্তায় দূর থেকে রানিকে দেখতে পেলো।রানিকে দূর থেকে দেখেই রণির চোখমুখ একেবারে ফ্যাকাসে হয়ে গেলো।
ওর বউ বললো, "তুমি ওরকম করছো কেনোগো মেয়েটাকে দেখে?"
রণি ঘাবড়ে গিয়ে বললো, "ও কে তোমাকে সেটা বোঝাতে পারবো, কিন্তু তুমি কে ওকে তা বোঝাতে পারবো না।"
সেই রণির তাজমহল গড়া
কিছুদিন পর রণির বউ বললো, "হ্যাঁগো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো?"
রণি- একটু গম্ভীরভাবে "সীমাহীন ভালোবাসি ...।"
বউ- একটু নাক সিঁটকে,মূখ ভেঙচিয়ে বললো "সীমাহীন! আচ্ছা! তাহলে তাজমহল বানাচ্ছো না কেনো?"
রণি- আরো গম্ভীরভাবে বললো, "জায়গা দেখা, ঠিক করা এবং জমি কেনা শেষ। এবার শুধু তোমার মরার অপেক্ষা। তুমি মরলেই তাজমহলের কাজটা শুরু করবো "বুঝলে?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন