মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭

রেলের টিকেট বুকিং 

ভারতে গিয়ে যারা রেলের টিকেট করার ভুলটা করেছেন,সেইসব ভুক্তভোগীরাই জানেন যে সে কি গ্যাঁড়াকল! এর ওপর টুইটারে বেশ ভালো কিছু নমূণা

টুইট পাওয়া গেলো:
  • আইআরসিটিসি-র ওয়েবসাইট নাকি সে দেশের প্রধানমন্ত্রীর চেয়েও স্লো!
  • রেলে ভ্বমনেচ্ছু বেশীরভাগ ভারতীয়ই মনে করেন যে আইআরসিটিসি-র ট্যাগলাইন হলো, "এই ওয়েবপেজ এখন ডিসপ্লে করা যাচ্ছে না"।
  • বলা হয়ে থাকে আইআরসিটিসি আধুনিক ভারত এবং ভারতীয়দের প্রতীভূ। তাই কি এর সংরক্ষণে তারা ঘোর বিরোধী?
  • ব্রেকিং নিউজঃ এইমাত্র জানা গেলো যে, দিল্লী হাইকোর্ট একজন ধারাবাহিক অপরাধীকে কঠিন শাস্তি দিয়েছে। কোর্টের নির্দেশে অপরাধীকে ৫০ (পঞ্চাশ) টা টিকিট করতে হবে।পর পর লাইনে দাড়িয়ে এই টিকিট কাটাই তার শাস্তি!
  • আপনি একজন লোককে একটা রেলের টিকিট দিন, সেই লোকটা টিকিটে একদিন ভ্রমন করবে। আপনি তাকে আইআরসিটিসি থেকে টিকিট বুক করা শিখিয়ে দিন এবং সে তার কম্পিউটারের সামনে থেকে নড়তেই পারবে না।
  • শচীন তেণ্ডুলকার কয়েকদিন আগে রেলওয়েজের বিরুদ্ধে সেঞ্চুরী করেছিলেন। কোন ব্যাপার নয়। কিন্তু শচীন, আপনি আইআরসিটিসি থেকে একটা টিকিট বুক করে দেখান তো! এতই সহজ কি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন