বৃষ্টির দিনে মুঠা পিঠা !
ছোটবেলায় নানির বাড়ি খাওয়া সেই মেরা/মুঠা পিঠা পেঁয়াজ-মরিচ দিয়ে ভাজা ভাজা। বৃষ্টির দিনে কখনো সকালের কিংবা বিকেলের নাশতায় গরম গরম চায়ের সঙ্গে এভাবে নানি বানিয়ে দিতেন। এত মজা লাগত, যা বলার বাইরে।
উপকরণ
চালের গুঁড়া
লবণ
পানি পেঁয়াজ কুচি ধনিয়া গুঁড়া
প্রণালি
-আন্দাজ করে করে নেবেন তাই পরিমাণ দেইনি।
-হাঁড়িতে পানি ফুটতে দিন। এবার চালের গুঁড়া দিয়ে ঠিক সিদ্ধ রুটির কাইয়ের মতো করে মথে বল বানিয়ে নিন।
-এবার একটা বড় হাঁড়িতে বেশি পানি ফুটতে দিন। এবার এই বলগুলো খুব আলতোভাবে দিয়ে পানিতে ৭-৮ মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে তুলে ফেলুন। বেশি সিদ্ধ করা যাবে না। না হলে গলে যাবে।
-ঠান্ডা করুন এক ঘণ্টা। তারপর মাঝখানে কেটে তাওয়াতে মচমচে করে ভেজে নিন।
-এবার একটা প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিন, অল্প হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে ভেজে নিন। এবার এতে পিঠাগুলো দিয়ে ভাজা ভাজা করে নিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন