এই ঈদে মাংসের কয়েকটি সুস্বাদু পদ
ভোজন রসিকদের জন্য কোরবানির ঈদ মানেই ভুরি ভোজের মহোৎসব। ঈদ উপলক্ষে বানানো নানা পদের বাহারি খাবার –দাবার দেখে অনেকেই লোভ সামলাতে পারেন না। কিন্তু আপনি যতই রসনা বিলাসী হোন না কেন, খাবার খেতে হবে পরিমিত। তবে রান্নাটাও হওয়া চায় যুৎসই। গরুর মাংসের কয়েকটি সুস্বাদু পদ সম্পর্কে জেনে নিতে পারেন।
ঝালফ্রাই উপকরণ
গরুর মাংস এক কেজি, আদা বাটা এক টেবিল চামচ, মরিচ বাটা দু/তিন টেবিল চামচ (ঝাল ইচ্ছা অনুযায়ী), রসুন বাটা এক চা চামচ, আদার রস ছয় টেবিল চামচ, পেঁয়াজ ৩০০ গ্রাম, দারচিনি বাটা আধা চা চামচ, হলুদ আধা চা চামচ, তেল দুই কাপ, লবণ পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি
হাড় বাদ দেওয়া এক কেজি মাংস বড় বড় টুকরা করে নিন। মাংস ধুয়ে কাপড়ে চেপে মাংসের পানি শুকিয়ে নিন। কাটা চামচ দিয়ে মাংসের টুকরাগুলো হালকা করে কেচে নিন। একটি বড় হাঁড়িতে পানি নিন। পানি ফুটে উঠলে মসলাসহ মাংসের টুকরাগুলো দিয়ে দিন। অল্প আঁচে অনেক সময় ধরে সিদ্ধ করুন। মাংস নরম হলে পানি টানিয়ে ফেলুন। এই মাংস একটি শিল পাটায় রেখে থেঁতলে নিন। খেয়াল রাখতে হবে যেন মাংস ছিঁড়ে না যায়। ফ্রাইপ্যানে তেল গরম করে টুকরাগুলো ভাজুন। সব ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে রাখুন। আলাদা করে ফ্রাইপ্যানে অল্প তেলে পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, দারচিনি বাটা, অল্প চিনি দিয়ে হালকা ভাজুন। একটু পর আদার রস দিয়ে দিন। আরো কিছুক্ষণ ভেজে নামিয়ে ফেলুন। এবার সারভিং ডিশে ভাজা মাংসের টুকরাগুলো রাখুন। এর ওপর ভাজা মসলা ছড়িয়ে দিন। ব্যস, হয়ে গেল মাংসের ঝালফ্রাই।

খাসির স্টেক উপকরণ
খাসির মাংস এক কেজি, মরিচ গুঁড়া এক চা চামচ, লবণ পরিমাণমতো, সয়াসস দুই টেবিল চামচ, তেল ছয় টেবিল চামচ, ঘি দুই টেবিল চামচ, শসা একটি, গাজর একটি, টমেটো একটি।

প্রথমে একটি পাত্রে মাংস টুকরা করে মরিচ গুঁড়া, লবণ, সয়াসস দিয়ে মেখে ম্যারিনেট করতে হবে এক ঘণ্টা। বেকিং ট্রেতে তেল ঢেলে ছড়িয়ে দিতে হবে যেন কোনো অংশ বাদ না পড়ে। ওভেনে ২৫০ তাপে বা ম্যাক্সে দিয়ে ট্রেসহ প্রিহিট করতে হবে ৫ মিনিট। তেল গরম হয়ে এলে ট্রে বের করে মাংস সাজিয়ে ওভেনে ১০ মিনিটের জন্য দিতে হবে। তারপর ৭ মিনিটের মাথায় ট্রে বের করে মাংস উল্টিয়ে ঘি দিয়ে ব্রাশ করে ওপরের তাকে তিন মিনিটের জন্য দিতে হবে। এরপর নামিয়ে শসা, গাজর, টমেটো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু খাসির স্টেক।

বিফ কিমা পোলাও উপকরণ
পোলাওয়ের চাল এক হাজার গ্রাম, গরুর কিমা ৫০০ গ্রাম, পেঁয়াজ বাটা এক কাপ, রসুন বাটা এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, ধনে গুঁড়া এক চা চামচ, জিরা গুঁড়া এক চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, এলাচ চার-পাঁচটি, দারচিনি তিন-চারটি, ঘি দুই টেবিল চামচ, তেল তিন টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেজপাতা দুটি, কাঁচামরিচ আস্ত পাঁচ-ছয়টি, গরম পানি আট কাপ।

পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এক ঘণ্টা রেখে দিতে হবে। একটি পাত্রে পেঁয়াজ বেরেস্তা করে ভেজে উঠিয়ে রাখতে হবে। লবণ আর সব উপকরণ একসঙ্গে মেখে কড়াইতে তেল দিয়ে কষাতে হবে। এরপর মাংসের কিমা ঢেলে দিয়ে রান্না করতে হবে। মাংসের কিমার পানি শুকিয়ে গেলে পোলাওয়ের চাল ঢেলে দিয়ে ভাজতে হবে।
এরপর গরম পানি, কাঁচামরিচ টুকরা দিয়ে বেশি আঁচে রান্না করতে হবে। পানি শুকিয়ে গেলে অল্প আঁচে দমে রেখে দিয়ে কিছুক্ষণ পর ঘি দিয়ে একটু নেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে।

বিফ কাবাব উপকরণ
গরুর মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি বেরেস্তা তিন চা চামচ, আদা কুচি এক চা চামচ, শুকনা মরিচ এক চা চামচ, দারচিনি দুটি, এলাচ তিনটি, হলুদ গুঁড়া এক চা চামচ, টালা জিরা গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদমতো, টমেটো সস এক টেবিল চামচ, লেবুর রস এক টেবিল চামচ, পাউরুটি তিন টুকরা, ডিম একটি, তেল আধা কাপ।

প্রথমে একটি পাত্রে মাংস ও বাকি সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মাংস সিদ্ধ হয়ে এলে বেটে নিতে হবে। তারপর পাউরুটি ভিজিয়ে পানি ঝরিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর লেবুর রস, পেঁয়াজ বেরেস্তা আর ডিম দিয়ে ভালোভাবে মেখে গোলা করে ডুবো তেলে ভেজে নিতে হবে। এবার গরম গরম পরিবেশন করুন মজাদার বিফ কাবাব।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন