চকলেট কেক

উপকরণ: মাখন এক কাপের এক–তৃতীয়াংশ, ডার্ক চকলেট ১৭৫ গ্রাম, চিনি ১ কাপ, ময়দা দেড় কাপ, বেকিং পাউডার ১ চা-চামচ, চিনি পৌনে দুই চা-চামচ, লবণ পরিমাণমতো, ডিম ২টি, বাটার মিল্ক ১ কাপ, ভেজিটেবল অয়েল আধা কাপ, কফি ১ কাপ, ভ্যানিলা এক্সটার্ট ১ চা-চামচ ও আইসিং সুগার ২ টেবিল চামচ।
প্রণালি: প্রথমে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি ভালো করে মেশাতে হবে। অন্য একটি পাত্রে ২টি ডিম, বাটার মিল্ক, তেল, কফি, ভেনিলা হুইস্কি দিয়ে মেশাতে হবে। এই উপকরণগুলো শুকনো উপকরণে ঢেলে ভালো করে মিশিয়ে নিন। ৮ ইঞ্চি কেক প্যানে এই মিশ্রণ ঢেলে দিতে হবে। ওভেনে ৩৫০ ডিগ্রি তাপমাত্রায় ৩৫ মিনিট বেক করুন।
ভ্যালেনটাইন সালাদ

উপকরণ: শসা ১টি, টমেটো ১টি, ক্যাপসিকাম তিন ধরনের ৪-৫টি, রেড চিলি ৪-৫টি, চিনি পরিমাণমতো, লবণ পরিমাণমতো, ভিনেগার অয়েল ড্রেসিং ২ টেবিল চামচ, ধনেপাতা পরিমাণমতো, পেঁয়াজকুচি ও রসুনকুচি ২ চা-চামচ, জলপাই তেল পরিমাণমতো ও সেদ্ধ চিংড়ি ৭-৮টি।
সালাদ ড্রেসিং: তিন ধরনের ক্যাপসিকাম, লবণ, চিনি, পেঁয়াজ, রসুনকুচি, হলুদ, লবণ ব্লেন্ডারে দিন। এবার ভিনেগার ও জলপাই তেল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।
প্রণালি: টমেটো, শসা, ক্যাপসিকাম—সব হৃদয় আকারে কেটে নিন। সালাদ ড্রেসিং দিয়ে মেখে নিতে হবে। ওপরে চিংড়ি দিয়ে পরিবেশন করতে হবে।
ক্রিমি সসেজ মাশরুম পাস্তা

উপকরণ: পাস্তা ১ প্যাকেট, মাশরুম ৬টি, সসেজ ৪টি, লবণ পরিমাণমতো, জলপাই তেল সামান্য পরিমাণ, মাখন ১ টেবিল চামচ, পেঁয়াজ আধা কাপ, রসুনের কোয়া ১টি, হুইপিং ক্রিম ১ কাপ, চেরি ১ কাপের তিন ভাগের এক ভাগ, পারমিজান চিজ আধা কাপ ও তাজা তুলসীপাতা সামান্য।
প্রণালি: গরম পানিতে লবণ দিয়ে পাস্তা সেদ্ধ করে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে সসেজটা ভেজে নিন। কড়াইতে আরেকটু মাখন দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে নিন। তারপর এর মধ্যে মাশরুম আর পাস্তা দিতে হবে। একে একে ক্রিম, পারমিজান চিজ, গোলমরিচের গুঁড়া, লবণ দিতে হবে। সবশেষে তুলসীপাতা আর চেরি দিয়ে পরিবেশন করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন