ম্যারি মি চিকেন

উপকরণ: ব্রয়লার মুরগির চামড়াসহ বুকের টুকরা ৬টি, রসুনকুচি ২ টেবিল চামচ, শুকনা থাইমপাতা ১ চা-চামচ, চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ, এক্সট্রা ভার্জিন জলপাই তেল ১ টেবিল চামচ, ঘন ক্রিম আধা কাপ, মুরগির স্টক এক কাপের চার ভাগের তিন ভাগ অংশ, পারমিজান চিজ সিকি কাপ, লবণ ও গোলমরিচগুঁড়া স্বাদমতো, সান ড্রাইড টমেটোকুচি আধা কাপ ও তাজা তুলসীপাতা সাজানোর জন্য।
প্রণালি: প্রথমেই একটি ছড়ানো প্যানে জলপাই তেল দিয়ে তাতে লবণ, গোলমরিচ মাখানো মুরগির টুকরাগুলো একেক পাশ ৪-৫ মিনিট ভেজে নিতে হবে বাদামি করে। হয়ে গেলে তুলে অর্ধেক তেল সরিয়ে রাখতে হবে। এতে এবার রসুনকুচি, থাইম, চিলি ফ্লেক্স দিয়ে ভেজে নিন। সুগন্ধ বের হলে এর মধ্যে ক্রিম, মুরগির স্টক, পারমিজান চিজ ও টমেটো দিয়ে দিন। লবণ ও গোলমরিচ দিয়ে নেড়েচেড়ে ফুটে উঠলে একটি বেকিং পাত্রে ঢেলে নিতে হবে। এবার এর ওপরের চামড়ার অংশ ওপরের দিকে রেখে মুরগির টুকরাগুলো সাজিয়ে নিতে হবে। এবার ৩৭৫ ডিগ্রি তাপমাত্রায় ওভেনে খোলা অবস্থায় তা বেক করতে হবে ২০ মিনিট সময় ধরে। ওপরে বেসিলপাতা ছিটিয়ে পরিবেশন করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন